১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী নিহত

আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে পাবনার মধ্য শহরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের পৌর হকার্স মার্কেটের গলির ভেতরে (শান্তি নগর) এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহত স্কুল শিক্ষার্থীকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত স্কুল শিক্ষার্থী পাবনা পৌর এলাকার পাওয়ার হাউজ পাড়ার ইব্রাহীম এর ছেলে সিয়াম (১৫)। সে পাবনা রাধানগর মজুমদার একাডেমির (আরএম একাডেমি) ১০ম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় রাধানগর রথঘর এলাকায় বন্ধু সৈকত ও আরিফসহ কয়েকজনের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় সিয়ামের। এরপর রাত ১০টার দিকে ঝামেলা সমাধান করার কথা বলে তাকে শহরের পৌর হকার্স মার্কেটের গলিতে ডেকে নেয়া হয়। এরপর ছুরিকাঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা ইব্রাহিম জানান, ফোনকলে জানলাম ছেলেকে ছুরি মেরে কারা ফেলে গেছে। দৌড়ে হাসপাতালে এসে দেখি ছেলে আমার আর নেই। বন্ধু হয়ে বন্ধুকে খুন, আমি এর বিচার চাই।
এব্যাপারে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ মো. রওশন আলী বলেন,  হত্যাকারী ও নিহত স্কুল শিক্ষার্থী একই সাথে চলাফেরা করতো। দ্বন্দের জেরে তাকে ছুরিকাঘাত করলে নিহত হয়। মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তে রয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী নিহত

প্রকাশিত : ০৩:১২:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩