০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

নাটক মেঘে ঢাকা চাঁদ

প্রযোজনা প্রতিষ্ঠান ভিজুয়াল সীন এন্টারটেইনমেন্ট এর ব্যানারে মুক্তি পেয়েছে একক নাটক মেঘে ঢাকা চাঁদ। নাটকটির মূল ভুমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির ও কামরুন্নাহার হাসি। মানব মিত্রের স্ক্রিপ্টে নাটকটি পরিচালনা করেছেন সম্রাট জাহাঙ্গীর। সম্পূর্ণ পারিবারিক ভিন্নধর্মী গল্পে নির্মিত নাটকটিতে আরো অভিনয় করেছেন জামশেদ শামীম, মনিরা আক্তার মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ।

নাটক প্রসঙ্গে পরিচালক সম্রাট জাহাঙ্গীর বলেন, ‘এখন রোমান্টিক কমেডি নাটকের যুগ চলছে। এই সময়ে এ ধরনের একটি গল্পে কাজ করতে পেরে ভালো লেগেছে।’ প্রযোজক হাবিবুর রহমান খান বলেন, ‘ট্রেন্ডি গল্পের বাইরে একেবারে অন্যরকম একটি গল্পের নাটক এটি। ইচ্ছে আছে সামনে নিয়মিত ভিন্নধর্মী গল্পে আরো কিছু কাজ করার।’ নাটকটি ভিজুয়াল সীন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে।

বিজনেস বাংলাদেশ/bh

জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

নাটক মেঘে ঢাকা চাঁদ

প্রকাশিত : ০৪:২৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩