০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপ অভিষেকে প্রথম উইকেট পেলেন তানজিম

বিশ্বকাপে প্রথমবার উইকেটের স্বাদ নিলেন তানজিম। তার বলে বোল্ড হলেন নিশাঙ্কা। শ্রীলঙ্কার ওপেনার ৩৬ বলে ৪১ রান করে থামলেন। পরপর ২ ওভারে দুজন থিতু ব্যাটসম্যানের উইকেট নিল বাংলাদেশ।

১১তম ওভারে প্রথমবার স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। অধিনায়ক নিজেই হাতে বল তুলে নেন। সাকিবের ওভারের তৃতীয় বলটি স্লটেই ছিল সেখানে এক পা এগিয়ে লং অনের ওপর দিয়ে উঠিয়ে মারতে গিয়ে শরিফুলের হাতে ধরা পড়েন কুশল মেন্ডিস। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৩০ বলে ১৯ রান।

প্রথম ওভারেই উইকেট নিয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু এরপর প্রথম পাওয়ার প্লেতে আর সফলতার দেখা পায়নি বাংলাদেশ। তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিংয়ে রানের চাকা আটকে রেখেছিলেন। তবে আরেক প্রান্তে উদার হাতে রান দিয়েছেন শরিফুল-তানজিম সাকিবরা। ১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮৪ রান তোলেছে শ্রীলঙ্কা।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

বিশ্বকাপ অভিষেকে প্রথম উইকেট পেলেন তানজিম

প্রকাশিত : ০৪:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩