০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

আজই নারী ক্রিকেটারদের সংবর্ধনা দেবে বিসিবি

ফাইনালে টানা ছয়বারের চ্যাম্পিয়ন পরাক্রমশালী ভারতকে তিন উইকেটে হারিয়ে এশিয়া কাপ জয়ের বিরাট কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপে এবারই প্রথম ফাইনালে উঠে সালমারা। মেয়েদের হাত ধরেই ক্রিকেটে প্রথমবারের বহুজাতিক কোনও টুর্নামেন্টে এই প্রথম শিরোপা আসলো বাংলাদেশে।

তাইতো সোনার মেয়েদের এমন সাফল্যে সংবর্ধনা দিতে দেরি করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজই বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের সংবর্ধিত করবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

হোটেল সোনারগাঁয় আজ বিসিবির বোর্ড মিটিং হবে। তারপরে অনুষ্ঠিত হবে ইফতারের পার্টি। তার মাঝেই বিকেলে ঢাকায় পা রাখবেন মেয়েরা।

বিমান থেকে নামার পর সালমা-রোমানাদের নিয়ে আসা হবে হোটেল সোনারগাঁয়। তারপরেই আনুষ্ঠানিকভাবে তাদের সংবর্ধনা দেওয়া হবে তাঁদের।

ট্যাগ :
জনপ্রিয়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কবি দেওয়ান মারুফের পক্ষ থেকে ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আজই নারী ক্রিকেটারদের সংবর্ধনা দেবে বিসিবি

প্রকাশিত : ১০:৪৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮