চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের দেওঁদিঘী বাজারে কাভার্ডভ্যান থেকে সিএনজি অটোরিকশাতে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস বিক্রির দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২২ জানুয়ারী) সকালে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এ জরিমানা করেন।
এসময় গ্যাস প্রদানে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়, লাইসেন্স ব্যতীত ভ্রাম্যমাণ সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ডভ্যান থেকে সরাসরি সিএনজি অটোরিকশাতে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস বিক্রির দায়ে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর আওতায় মোক্তার আহমদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে সিএনজি সিলিন্ডার ভর্তি কাভার্ডভ্যানটি আটক করে পুলিশ হেফাজতে প্রদান করা হয়েছে।
























