০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

হাসপাতালে জাহিদ হাসান

চলতি সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। জানা গেছে, শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন এ অভিনেতা। এখনো তিনি সেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, অ্যাজমার সমস্যা প্রকট হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও একটি সূত্র গণমাধ্যমে জানিয়েছে, শীতের কারণে এ অভিনেতা বেশ বিপাকে পড়েছিলেন। এতে তার অ্যাজমার সমস্যা বেড়ে যায়। শুরু হয় শ্বাসকষ্ট। এরপরপরই তাকে হাসপাতালে আনা হয়।

হাসপাতালে জাহিদ হাসানের দেখাশোনা করছেন তার স্ত্রী অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও দুই সন্তান। তবে এখন সবকিছু নিয়ন্ত্রণে আছে বলে জানা যায়।
প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ এখনও মিডিয়ায় সরব। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও বেশ ব্যস্ত তিনি।

বিগত কয়েক বছরে ঈদের টিভি আয়োজনে অন্যতম আকর্ষণ হিসেবে থাকত এ তারকার নাটক।

কালীগঞ্জে মাদকাসক্ত ৩ যুবকের কারাদণ্ড, ইয়াবাসহ গ্রেপ্তার আরও একজন

হাসপাতালে জাহিদ হাসান

প্রকাশিত : ০৮:০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪