১২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঝিনাইদহ-১ আসন

আব্দুল হাইয়ের এমপি পদ স্থগিত

ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রতীক নিয়ে বিজয়ী মো. আব্দুল হাইয়ের সংসদ সদস্য পদ স্থগিত করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, ভোটগ্রহণ ও ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগে ঝিনাইদহ-১ আসনের এমপি পদের গেজেট স্থগিত চেয়ে ইলেকশন পিটিশন দায়ের করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল।

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলে আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

ফলফলে আব্দুল হাই পেয়েছেন ৯৪ হাজার ৩৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম দুলাল পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট।

উল্লেখ্য, ঝিনাইদহ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৭৭ জন, নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৫৯ জন।

বিজনেসা বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

ঝিনাইদহ-১ আসন

আব্দুল হাইয়ের এমপি পদ স্থগিত

প্রকাশিত : ১২:৫২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪