১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

শাহজাদপুরে বাস-সিএনজি সংঘর্ষে ২জন নিহত আহত ৫ 

 সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস-সিএনজি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫জন গুরুতর আহত হয়েছে।
আজ(১ ফেব্রুয়ারী)বৃহস্পতিবার সকালে উপজেলার মাদলা নামক স্থানে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি আরোহী এক নারী মারা যায়। পরে আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর এক শিশু মারা যায়। বাকীদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পাবনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস শাহজাদপুর উপজেলার মাদলা নামক স্থানে পৌঁছালে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি আরোহী মিতু সূত্রধর (৩০) নামে এক নারী নিহত হয়।
এরপর আহতদের উদ্ধার করে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশু ইচ্ছামনি (৭) মারা যায়। নিহত নারী ও শিুশু সম্পর্কে মা ও মেয়ে। নিহতদের বাড়ি উপজেলার খুকনী ইউনিয়নের জুগিবাড়ি গ্রামে।
এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ মোট ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন, সিএনজি চালক তাইমুল (২৫) সাথিয়া উপজেলার ছেচানিয়া গ্রামের আলমাহমুদের ছেলে। অন্যরা হলেন, শাহজাদপুর উপজেলার  বেলতৈল ইউনিয়নের কাদাই গ্রামের অরুণা সূত্রধর (৬০), তার ছেলে সৌরভ সূত্রধর (১৭), খুকনি ইউনিয়নের জুগিবাড়ি গ্রামের বিনয় সূত্রধরের মেয়ে কলি সূত্রধর (১৬) এবং কথা সূত্রধর (১২)।
এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মোঃ মণিরুল ইসলাম জানান, বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ঢাকামুখি শাহজাদপুর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস উপজেলা মাদলা নামক স্থানে পৌঁছালে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
জনপ্রিয়

শাহজাদপুরে বাস-সিএনজি সংঘর্ষে ২জন নিহত আহত ৫ 

প্রকাশিত : ০৬:১৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

বিজনেস বাংলাদেশ/DS