০৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

ঢাকায় আসছেন শাহরুখ খান

২০১০ সালে প্রথম বাংলাদেশে এসে ঢাকা মাতিয়ে যান বলিউড বাদশা শাহরুখ খান। সে সময় উপমহাদেশের এ সুপারস্টারকে এনেছিল অন্তর শোবিজ। এবারও তারা শাহরুখকে আনার পরিকল্পনা বুনেছে। আর সেটা চলতি বছরই। সব ঠিক থাকলেই আগামী শীতের ঢাকায় ছড়াবে শাহরুখ উষ্ণতা । বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী।

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত বলার মতো কাজ আগায়নি। শাহরুখ খানকে বাংলাদেশে আমরাই নিয়ে এসেছিলাম। তার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। তাই শুধু সিডিউল মেলানো জরুরি। আশা করছি, চলতি বছরই তাকে আবারও দেখবে ঢাকা।’ তিনি মনে করেন, শাহরুখের গ্রহণযোগ্যতা আরো বেড়েছে। পরপর তিনটা সিনেমা তার আলোচনায়। বাংলাদেশে শাহরুখের সিনেমা মুক্তি পাওয়ায় দর্শকদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে। তাই চলতি বছরই ভালো সময়। তিনি আরও বলেন, ‘শাহরুখ ভক্তদের প্রতি খেয়াল রেখে আবার তাকে ঢাকায় নিয়ে আসার পরিকল্পনা করেছি।’ এর আগে, ২০১০ সালে লাইভ কনসার্টে অংশ নিতে ঢাকায় আসেন শাহরুখ। ওই সময় সঙ্গে ছিলেন রানি মুখার্জি, অর্জুন রামপালসহ অনেকেই।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সাতকানিয়ায় বিধবা নারীর সম্পত্তি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ঢাকায় আসছেন শাহরুখ খান

প্রকাশিত : ০৮:১৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪