১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেলো ট্রেনের তিন বগি

ময়মনসিংহে চলন্ত অবস্থায় ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের তারাকান্দির উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় আসতেই পেছন থেকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।
নাজমুল হক খান আরও বলেন, অল্প সময়ের মাঝেই ওই ট্রেনের সঙ্গে পেছনের তিনটি বগি জোড়া লাগিয়ে রওনা দেবে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেলো ট্রেনের তিন বগি

প্রকাশিত : ০৩:১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
ময়মনসিংহে চলন্ত অবস্থায় ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের তারাকান্দির উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় আসতেই পেছন থেকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।
নাজমুল হক খান আরও বলেন, অল্প সময়ের মাঝেই ওই ট্রেনের সঙ্গে পেছনের তিনটি বগি জোড়া লাগিয়ে রওনা দেবে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিজনেস বাংলাদেশ/DS