০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন ও ৩ বছররে কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্র তাজিমুল হক হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। মামলার পৃথক ধারায় (২০১) দন্ডিত ওই দু’জনকে ৩ বছর করে কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাস কারাদন্ডের আদেশও দেয়া হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, দুই ধারার দন্ড একত্রে চলবে। দন্ডিতরা হল- নাচােল উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে রুবেল হাসান (২১) ও একই গ্রামের নিয়ামুল হকের ছেলে হযরত আলী(২১)।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) দুপুর সােয়া ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাে: রবিউল ইসলাম রুবেলর উপস্থিতিতে ও হযরতের অনুপুস্থিতিতে (পলাতক) রায় প্রদান করেন। মৃত তাজেমুল গােমস্তাপুর উপজেলার কালুপুর গ্রামের মােস্তাক আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) রবিউল ইসলাম জানান, ২০২০ সালের ১৯ নভেম্বর অটােরিক্সা ছিনতাইয়ের জন্য নাচােলের চিনিশল্লা গ্রামের একটি বাড়িতে নাচােল নানার বাড়িতে থেকে পড়াশুনা করা ও অবসরে অটােরিক্সা চালক তাজেমুলকে তার অটােরিক্সাসহ নিয়ে যায় দন্ডিতরা। ওই বাড়িতে তারা তাজেমুলকে হত্যা করে।

এ ঘটনায় পরদিন তাজমুলের নানা শ্রীরামপুর গ্রামের আব্দুল ওহাব নাচােল থানায় মামলা করেন। ২০২১ সালের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা ও নাচােল থানার উপ-পরিদর্শক গােলাম রসুল অভিযােগপত্র জমা দেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন ও ৩ বছররে কারাদন্ড

প্রকাশিত : ০৬:০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪