০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ নিহত ২

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

রোববার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে সদর উপজেলার আশেকপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাজেদুল ইসলাম জানান, সকালে তিন যাত্রী নিয়ে প্রাইভেটকারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। আশেকপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক নিহত হয়। আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজনেস বাংলাদেশ/একে

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ নিহত ২

প্রকাশিত : ১২:৩৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪