০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

ইসরায়েলের সেনা ঘাঁটিতে ভয়াবহ আগুন

ইসরায়েলের একটি সেনা ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। দেশটির রাজধানী তেল আবিবে অবস্থিত ‘হাসোমের’ নামে একটি ঘাঁটিতে ঘটনাটি ঘটে।

মঙ্গলবার (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন ধরনের অস্ত্র সংরক্ষণ করা হয় ওই ঘাঁটিতে। আগুন নেভাতে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ২৮টি দল কাজ করে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, সে ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

আগুনের এ ঘটনায় কেউ হতাহত হয়েছে বলেও জানা যায়নি। তবে আগুনের কারণে সেখানকার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। এছাড়া পূর্ব সতর্কতার অংশ হিসেবে আশপাশের অবকাঠামো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/একে

জনপ্রিয়

কুষ্টিয়া-১ আসনে নিরাপত্তা শঙ্কা: ১৩৫ কেন্দ্রের ৬৬টিই ঝুঁকিপূর্ণ

ইসরায়েলের সেনা ঘাঁটিতে ভয়াবহ আগুন

প্রকাশিত : ১২:৩৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪