১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

সাতক্ষীরায় ট্রাক উল্টে নিহত ২, আহত ১১

সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১ শ্রমিক। শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চেন্দ্রকাটী সরদার বাড়ি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৪৪) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (২৫) ।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আলামিন সরদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ/একে

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সাতক্ষীরায় ট্রাক উল্টে নিহত ২, আহত ১১

প্রকাশিত : ১০:৫৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪