১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

র‍্যাবের দশম ডিজির দায়িত্ব নিলেন হারুন অর রশিদ

র‍্যাবের ১০ম মহাপরিচালক(ডিজি) হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো.হারুন অর রশিদ। বুধবার সকালে তিনি বিদায়ী মহাপরিচালক এম খুরশীদ হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝে নেন। খুরশীদ হোসেন আজ থেকে সরকারি চাকরি থেকে অবসরে গেলেন। গত ২৯ মে সরকারি চাকরি থেকে খুরশীদ হোসেনকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তার জায়গায় নতুন দায়িত্ব পান ব্যারিস্টার হারুন অর রশিদ।

র‍্যাব ডিজির দায়িত্ব পাওয়া হারুন অর রশিদের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে। সর্বশেষ তিনি পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত আইজিপি (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) পদে কর্মরত ছিলেন। তার আগে তিনি পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ছিলেন।

হারুন অর রশিদ ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগ থেকে এমএসসি সম্পন্ন করেন। ২০০৯ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি এবং ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা থেকে অসম্ভব মেধাবী হারুন অর রশিদের বাবা আহম্মেদ আলী ছিলেন ব্যবসায়ী। সাত ভাই-বোনের মধ্যে হারুন ষষ্ঠ।

হারুন অর রশিদ ১৯৯৫ সালে ১৫ তম বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি পুলিশের বিভিন্ন পদে চাকুরি করেছেন। পুলিশ সদরদপ্তরে ডিআইজি লজিস্টিক হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৯ সালের ডিসেম্বর ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হন। কর্মজীবনে পুলিশি সেবা আধুনিকায়ন যেমন-পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডি,বিডি পুলিশ হেল্প লাইন এবং সিআইএমএস-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ছিলেন ব্যারিস্টার হারুন অর রশিদ।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি থাকাকালীন তিনি ২০১৯-২০২০ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার পান। এছাড়া বাহিনীতে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ তিনি ‘বাংলাদেশ পুলিশ পদক’-বিপিএম পেয়েছেন।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

র‍্যাবের দশম ডিজির দায়িত্ব নিলেন হারুন অর রশিদ

প্রকাশিত : ০১:৩৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪