০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

শুরু হল বাজেট অধিবেশন

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। তবে শুরু হওয়া বাজেট অধিবেশন কতদিন চলবে, সেই মেয়াদ ঠিক হয়নি সংসদীয় কার্য-উপদেষ্টা কমিটির সভায়।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় বাজেট উত্থাপন হবে। জাতীয় সংসদের গণসংযোগ শাখা-১ এ তথ্য নিশ্চিত করে।

কার্য-উপদেষ্টা কমিটির সভার পর বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনার জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেয়া হয়। তারা হলেন: ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম, শাহাবুদ্দিন আহমেদ, শাহরিয়ার আলম, সালমা ইসলাম ও ফরিদা ইয়াসমিন। এরপর সংসদে শোক প্রস্তাব উত্থাপন ও দোয়া মোনাজাত হয়। বর্তমানে সংসদে প্রশ্নোত্তর পর্ব চলছে।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা, যা দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। এই বড় অঙ্কের বাজেট বাস্তবায়নে সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা।

বাজেটে এনবিআর থেকে রাজস্ব আদায় হবে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। মোট ঘাটতি থাকার সম্ভাবনা আছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা।

বিজনেস বাংলাদেশ/BH

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

শুরু হল বাজেট অধিবেশন

প্রকাশিত : ০৭:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪