০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

ডিএমপির ১৮ থানার ওসি বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৮ জন পরিদর্শককে (নিরস্ত্র) বদলি করা হয়েছে। তারা ডিএমপির বিভিন্ন থানার অফিসার ইনচার্জের (ওসি) দায়িত্বে ছিলেন।

বদলি পরিদর্শকদের মধ্যে আলোচিত যাত্রাবাড়ী থানার সাবেক ওসি বিএম ফরমান আলী, গুলশানের মাজহারুল ইসলাম, মতিঝিলের আবুল কালাম আজাদ, পল্টনের মনির হোসেন মোল্লা, শাহবাগের মোস্তাজিরুর রহমান ও পল্লবীর অপূর্ব হাসান রয়েছেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) ডিএমপি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোমবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বিজনেস বাংলাদেশ/ডিএস

কালীগঞ্জে মাদকাসক্ত ৩ যুবকের কারাদণ্ড, ইয়াবাসহ গ্রেপ্তার আরও একজন

ডিএমপির ১৮ থানার ওসি বদলি

প্রকাশিত : ০২:৩৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪