০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: মৌলভীবাজারের ৪ জনের রায় মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের আকমল আলী তালুকদারসহ চারজনের মামলার রায় মঙ্গলবার ঘোষণা করা হবে।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার এ তারিখ ধার্য করেছেন।

আসামিরা হলেন- আকমল আলী তালুকদার (৭৬), আব্দুর নুর তালুকদার ওরফে লাল মিয়া (৬২), আনিছ মিয়া (৭৬) ও আব্দুল মোছাব্বির।

আকমল আলী তালুকদারকে ২০১৫ সালের ২৬ নভেম্বর গ্রেফতার করা হয়। বাকিরা পলাতক রয়েছেন। এই চারজনই মৌলভীবাজার জেলার রাজনগর থানার বাসিন্দা।

২০১৬ সালের ২৩ মার্চ আসামিদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনে তাদের বিরুদ্ধে আনুমানিক ১০২টি পরিবারের ১৩২টি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, ছয়জনকে ধর্ষণ, সাতজনকে অপহরণ ও ৬১ জনকে হত্যা সংক্রান্ত দু’টি অভিযোগ আনা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে কাস্টমস হাউস চট্রগ্রাম

মানবতাবিরোধী অপরাধ: মৌলভীবাজারের ৪ জনের রায় মঙ্গলবার

প্রকাশিত : ১২:৩৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮