১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

টাঙ্গাইলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

টাঙ্গাইলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের এসআইসহ আরো চারজন আহত হন।

টাঙ্গাইল শহরের কুমুদিনী কলেজ গেট মোড়ে মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, অপহৃতা জান্নাতুল ফেরদৌস বন্যা (১৯), ভাই ফারুক (৪০) ও চাচা মিরাজুল ইসলাম (৬০)।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউর রহমান জানান, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার পুলিশের একটি দল রাজশাহীর বাগমারা থেকে অপহরণের শিকার ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসার সময় শহরের কুমুদিনী কলেজ মোড়ে পৌঁছালে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারটিতে বিস্ফোরণ ঘটে।

তিনি বলেন, এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এসময় পুলিশের এক এসআই, কনস্টেবল ও মাইক্রোবাস চালক গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ভাটি বন্দর এলাকার বাসিন্দা। তাদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।

ট্যাগ :
জনপ্রিয়

শীর্ষ সংবাদ ডটকম সম্পাদক দুই হাজার পরিবারকে উপহার দিলেন ঈদ সামগ্রী

টাঙ্গাইলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

প্রকাশিত : ০৯:৫৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮