১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে ইলেকট্রনিক মিস্ত্রি হত্যা: ৪জনের ফাঁসি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইলেকট্রনিক মিস্ত্রি আব্দুল হালিম (৩৪) হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে চারজনকে সাত বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া এই মামলার বাকি তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আমিনুল ইসলামের আদালত বুধবার দুপুরে এ রায় দেন। আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ইকবাল, সোহাগ, সাদেক ও বাবু কাজী। দণ্ডপ্রাপ্ত আসামিরা সকলেই পলাতক রয়েছেন।

আর খালাসপ্রাপ্তরা হলেন, আবুল হোসেন, মেহেদী ও মোক্তার হোসেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ আগস্ট ফতুল্লার কাশিপুর এলাকায় আবদুল হালিমের হাত-পা বিহীন বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। মূলত ৫ লাখ টাকার ব্যবসায়ীক লেনদেন ও পরে পাওনা টাকা চাইতে গিয়েই খুন হন হালিম।

ট্যাগ :
জনপ্রিয়

শীর্ষ সংবাদ ডটকম সম্পাদক দুই হাজার পরিবারকে উপহার দিলেন ঈদ সামগ্রী

নারায়ণগঞ্জে ইলেকট্রনিক মিস্ত্রি হত্যা: ৪জনের ফাঁসি

প্রকাশিত : ০৩:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮