০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

আওয়ামী লীগ ভারতের সবচেয়ে নিকৃষ্ট পণ্য : গয়েশ্বর

ভারত থেকে সব পণ্য আসবে কিন্তু আওয়ামী লীগ আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এই দলটি ভারতের সবচেয়ে নিকৃষ্ট পণ্য।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে হালুয়াঘাট বিএনপি আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র এ মন্তব্য করেন।

তিনি বলেন, নতুন রাজনৈতিক দল জন্ম নিবে, দল বড় হবে, নির্বাচন করার জন্য কমিশন থেকে নিবন্ধন পাবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করলে এ সরকার নিরপেক্ষ হতে পারবে না।

তিনি আরও বলেন, সংস্কার হবে নির্বাচনের জন্য, সংস্কারের জন্য নির্বাচন না। আরও সংস্কার হবে নির্বাচনের পরে।

এসময় ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, জেলা উত্তর বিএনপির সদস্য সালমান ওমর রুবেলসহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নওগাঁ গড়ি; সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

আওয়ামী লীগ ভারতের সবচেয়ে নিকৃষ্ট পণ্য : গয়েশ্বর

প্রকাশিত : ০৫:০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪