চীনে দেখা দেওয়া নতুন এইচএমপিভি (HMPV) ভাইরাস ভারতসহ বিভিন্ন দেশে আশংকাজনক হারে বাড়তে থাকায় সচাতনতার অংশ হিসেবে তা সনাক্তকরণে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য পরিক্ষা ডেস্ক চালু করা হয়েছে। (১৩ জানুয়ারি) সোমবার সকালে আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে এ স্বাস্থ্য পরিক্ষা ডেস্ক চালু করেন জেলা সিভিল সার্জন ( ভারপ্রাপ্ত) ডা: মো: শাখাওয়াত হোসেন।এ সময় তার সাথে ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হিমেল খান। স্বাস্থ্য পরীক্ষা ডেস্কে ভারত থেকে আসা যাত্রীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ও বিতরণ করা হয়।
জানা যায়, নতুন করে দেখা দেওয়া এইচএমপিভি(HMPV) ভাইরাস রোধ করার জন্য বাংলাদেশের স্থলবন্দর গুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সতর্কতাস্বরূপ প্রাথমিক ভাবে ভারত থেকে আসা যাত্রীদের নামের তালিকাভুক্ত করে শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণ করা,যাত্রীদের মুখে মাক্স ব্যবহার নিশ্চিত করা, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।এ বিষয়ে জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) মোঃ শাখাওয়াত হোসেন বলেন, এইচএমপিভি(HMPV)ভাইরাস প্রতিরোধ রোধে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা হিসেবে একটি অস্থায়ী মেডিকেল টিম গঠন করা হয়েছে।
এ ম্যাডিকেল টিম স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত কল্পে এখানে সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দুই ধাপে ৪ জন স্বাস্থ্য সহাকরী কাজ করবে। প্রাথমিকভাবে করোনাকালীন যে সতর্কতাগুলো মানুষের কাছে পৌঁছেনো হয়ে ছিল সেই সতর্কতাগুলোই এই ভাইরাসের ক্ষেত্রেও অবলম্বন করা হচ্ছে যেমন,শরীলের তাপমাত্রা নির্নয়, মাস্ক পরিধান করা, হ্যান্ড স্যানিটাইজার সহ স্বাস্থ্য পরামর্শ দিয়ে আগত যাত্রীদের সতর্ক করা করা । তিনি আরও বলেন, এই ভাইরাস নিয়ে জনমনে যেন কোন ধরনের আতঙ্ক সৃষ্টি না হয় আমরা সে বিষয়েও কাজ করছি।
ডিএস//




















