১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

ছবি: সংগৃহীত।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ময়মনসিংহ সদরের জিগাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরীর মাসকান্দা এলাকার বাবুল হোসেনের ছেলে আবির হোসেন (১৯) এবং পুরোহিতপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে মেহেদী হাসান (২০)।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে সদরের চুরখাই এলাকার দিকে যাচ্ছিলেন। দ্রুতগতির মোটরসাইকেলটি জিগাতলা এলাকা পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় দুজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/ডিএস../

যুক্তরাষ্ট্র চুক্তি মেনে চললে তেহরানও তা রক্ষা করবে: ইরানের রাষ্ট্রপতি  

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

প্রকাশিত : ০৩:৪০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫