০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচিতরা যে দলেরই হোক কাজের সমান সুযোগ পাবে: প্রধানমন্ত্রী

পরিকল্পিত উন্নয়নের সুফল জনগণের ঘরে পৌছে দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য বিভিন্ন পরিকল্পনা ও বাস্তবায়নের নির্দেশনাও দেন তিনি।

গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের সেবার মাধ্যমে বিশ্বাস ও আস্থা অর্জন করতে হবে বলেও মনে করেন তিনি। পাশাপাশি গাজীপুরের উন্নয়নে সব ধরণের সহযোগীতার আশ্বাসও দেন।

মেয়র-কাউন্সিলররা জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় সকলকে সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

নির্বাচনের ঠিক এক মাস পর শপথ নিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম ও ৭৬ কাউন্সিলর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রথমে মেয়রকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর ৫৭ জন সরাসরি ভোটে নির্বাচিত এবং ১৯ জন সংরক্ষিত কাউন্সিলরকে শপথবাক্য পড়ান স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

নতুন দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে কেবল জনগণের আর্থ সামাজিক উন্নয়নের জন্যই কাজ করেছে। সে উন্নয়নের সুফল যেন প্রত্যেক মানুষের ঘরে যায় সেদিকে লক্ষ্য রেখে পরিকল্পনা নেয়া ও বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।

ক্ষমতার ধারাবাহিকতা না থাকায়, উন্নয়ন যাত্রা ব্যহত হয়, দেশ পিছিয়ে যায় উল্লেখ করে সরকারপ্রধান বলেন, জনগণের উন্নয়ন ও সেবাই হওয়া উচিত রাজনীতির লক্ষ্য।

দলমত নির্বিশেষে নির্বাচিতরা এলাকার উন্নয়নে সব সহযোগীতা পাবেন ও কাজ করার সুযোগ পাবেন বলে জানান প্রধানমন্ত্রী।

গাজিপুর সিটিতে এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট দেন নগরবাসী।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নির্বাচিতরা যে দলেরই হোক কাজের সমান সুযোগ পাবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২:২০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮