০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

দাউদকান্দিতে আইনশৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা ইসলামের সভাপতিত্বে আইনশৃঙ্খলা ও সাধারণ সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান উপজেলা কৃষি অফিসার নিগার সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াছমিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, দাউদকান্দি সদর (উত্তর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নাজমুল সরকার, জিংলাতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম রনি, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিরিন আক্তার, গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েশা আক্তার সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

মাসিক আইনশৃঙ্খলা সভায়, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতা সম্পর্কে সভায় অবগত করেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ স্ব-স্ব ইউনিয়নের আইনশৃঙ্খলা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা ইসলাম তার বক্তব্যে বলেন, যেহেতু বাজার কমিটি নেই তাই বিভিন্ন ইউনিয়ন পরিষদের হাট-বাজারগুলো তদারকি ও নজরদারিতে রাখার জন্য চেয়ারম্যানদের নির্দেশনা প্রদান করেন। রমজান মাস উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে যানজটমুক্ত রাখার জন্য হাইওয়ে পুলিশের সহযোগিতা চান এবং রমজান মাসে সেহেরী, ইফতার ও তারাবিহ নামাজের সময় নিরবিচ্ছন্ন বিদ্যুৎ ব্যবস্থা করার জন্য কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর দাউদকান্দি জোনাল অফিসকে অনুরোধ জানিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ইউএনও নাঈমা ইসলাম।

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দিতে আইনশৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৯:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫