০১:৫০ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

শরীয়তপুরে ইমামদের ভূমিকা নিয়ে আলোচনায় সম্প্রীতি ও শান্তির আহ্বান

শরীয়তপুরে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ইমামদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, “শুধু আইন প্রয়োগ করে সব কিছু রোধ করা সম্ভব নয়। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে ইমামদের মতো ধর্মীয় নেতৃত্বকে সম্পৃক্ত করা জরুরি। মুসলিম প্রধান দেশে ইমামরা সমাজ পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি।”
তিনি আরও বলেন, “ইমামগণ সমাজে অত্যন্ত সম্মানিত অবস্থানে রয়েছেন। সেই হিসেবে তাদের দায়বদ্ধতাও বেশি। সরকারের নীতিমালা বাস্তবায়নে ইমামদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান, শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান, প্রবীণ সাংবাদিক মোঃ আবুল হোসেন সরদার এবং ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার হাফেজ মাওলানা মুফতি মোঃ রহুল আমিন।
সভায় সভাপতিত্ব করেন,  ইসলামিক ফাউন্ডেশন শরীয়তপুরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মুহাম্মদ আবু তালহা।
আলোচনা সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সমাজে চরমপন্থা প্রতিরোধ এবং সামাজিক নানা সমস্যার সমাধানে ইমামদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
ট্যাগ :
জনপ্রিয়

শরীয়তপুরে ইমামদের ভূমিকা নিয়ে আলোচনায় সম্প্রীতি ও শান্তির আহ্বান

প্রকাশিত : ০৮:৪৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫