০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির দ্বিবার্ষিক নির্বাচন (২০২৫-২৬)

বিপনী বিতান (নিউ মার্কেট) কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ

বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের একমাত্র ঐতিহ্যবাহী বিপনী বিতানের সাধারন ব্যবসায়ী ও ভোটার বৃদ্ধেরউদ্যোগে মার্সেন্টস ওয়েল ফেয়ার কমিটির নির্বাচনে অনিয়মের প্রতিবাদে গত ২৪শে মে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন । মার্সেন্টস ওয়েলফেয়ার কমিটি ২০২৫-২৬ সালের কার্যবর্ষের সাধারন নির্বাচনের তফসিল ঘোষনাকে উল্লেখ করে বক্তারা বলেন ২১শে মে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। নির্বাচনের তফসিল ঘোষনার পর গত ২৭ ২৮ এপ্রিল পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহের সময় নির্ধারন করা হয়। তফসিল ঘোষনার প্রথম দিনে ৩২ টি মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা। দুইটি প্যানেলে ১৫ জন করে মোট ৩০ জন প্রার্থীর মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করা হয়। বাকী দুইটি মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেন দুই স্বতন্ত্র প্রার্থী।পরবর্তীতে ৪ঠা মে পর্যন্ত মনোনয়ন ফরম জমার তারিখ নির্ধারন করা হয়। কিন্তু খুরশিদ আলমের প্যানেল ও নিজামের প্যানেলরনেতৃত্বে দুটি প্যানেলের মোট ৩০ জনের মনোনয়ন ফরম জমা দেওয়ার কথা থাকলেও খুরশিদ আলমের পক্ষ থেকে ছয় জন এবং নিজাম উদ্দিনের প্যানেল থেকে নয় জন প্রার্থীর মনোনয়ন ফরম জমা করে বিনাভোটে কমিটি গঠন প্রক্রিয়া সম্পূর্ন করে বলে অভিযোগ করেন। যে দুইটি পদে সতন্ত্র প্রার্থী ফরম সংগ্রহ করেছিলেন, তার একটি ফরমে হোল্ডিং নাম্বার না দেওয়ায় বাতিল হয়ে যায়। অপর প্রার্থীকে ফরম জমা দিতে দুই প্যানেল মিলে বাঁধা দেওয়া হয়। এই অনিয়মের বিরুদ্ধে সাধারন সদস্যরা ১২ই মে নির্বাচন কমিশনার জাহিদুল হাসান এবং ১৩ ই মে মার্কেট তত্তাবধায়ক বডির আহবায়ক আবুল কাসেম বরাবর লিখিত অভিযোগ জমা দেন।

পরবর্তীতে চট্টগ্রাম জেলা সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক ও উপপরিচালক বরাবরও অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বিপনী বিতান সাধারন ব্যবসায়ী সমিতির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন, তমিজুর রহমান, আহমেদ হোসাইন, মোহাম্মদ হোসেন,কাদের, হাসান রেজা, আশরাফ মোঃ শামিম হোসেন, ফরিদ আহমেদ, এস এম শাহজাহান, মোঃ শওকত মান্নান, জাফর আলম প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা ৫ দফা দাবির কথা উল্লেখ করেন।

দাবি সমুহ- ,
১. ১৯ শে মার্চ ২০২৫ তারিখের তফসিল বাতিল ঘোষনা করতে হবে।
২.নতুন করে স্বাধীন ও Playlist নির্বাচন কমিশন গঠন করতে হবে।
৩. পূর্নাঙ্গ অংশ গ্রহন মুলক নির্বাচনের তফসিল ঘোষনা করতে হবে।
৪.এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।
৫. পাতানো এই তথাকথিত কমিটিকে অবিলম্বে অবৈধ ঘোষনা করতে হবে।

উল্লেখ্য, চট্টগ্রামের একটি প্রাচীনতম শপিংমল বিপনী বিতান। এখানে ৫০ বছরের বেশি সময় ধরে ব্যবসা পরিচালনা করছেন অনেক ব্যবসায়ী। চারতলার এই মার্কেটে ৫১২টি দোকানে কয়েক হাজার মানুষ ব্যবসা করছেন। পাশাপাশি প্রতিদিন হাজারো ক্রেতার আনাগোনা এখানে। প্রতিষ্ঠার ৬০ বছর পার হলেও ব্যাবসায়ীদের ভোটার অধিকারের জন্য সংবাদ সম্মেলন করতে হচ্ছে।

নগরের ঐতিহ্যবাহী এই বিপনী বিতান বা নিউমার্কেট খ্যাত প্রতিষ্ঠানটি ১৯৬৪ সালে যাত্রা শুরু করে। ব্যবসায়ীরা এখানে থান কাপড়, তৈরি পোশাক, শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস, জুয়েলারি, কসমেটিকস, ঘড়ির দোকান, জুতা, তৈরি পোশাক ও ইলেকট্রনিকস পণ্যের পসরা সাজিয়েছেন। অনেক প্রতিষ্ঠান চারতলার কিছু কক্ষ পণ্যের গুদাম হিসেবে ব্যবহার করছেন।

এক সময়ে চট্টগ্রামের অভিজাত শপিংমল বলতেই ছিল বিপণী বিতান, লোকমুখে যেটি নিউ মার্কেট হিসেবেই পরিচিত। অভিজাত শ্রেণির মানুষ কেনাকেটা করতেন এ মার্কেটের চার দেয়ালের ভেতরেই। ষাটের দশকের পরে যাত্রা শুরু করা মার্কেটটি সেই জৌলুশ হারিয়েছে কালক্রমে। নগরজুড়ে এখন নামিদামি অনেক বিপণী বিতান।

ডিএস./.

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির দ্বিবার্ষিক নির্বাচন (২০২৫-২৬)

বিপনী বিতান (নিউ মার্কেট) কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ

প্রকাশিত : ০৪:১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫