বঙ্গোপসাগরে লগো চাপের মুখে পড়ে গতকাল থেকে শুরু হওয়া মাঝারি ও ভারী বৃষ্টিপাতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে নগরীর প্রধান সড়কসহ বহু অলিগলি ডুবে গেছে। দুর্ভোগ বেড়েছে জনজীবনে।নগরীর প্রতিটি এলাকার বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। ব্যবসায়ী ও নিম্নআয়ের মানুষের আয় রোজগার স্থবির হয়ে পড়েছে।
কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শুক্রবার সকালে সরেজমিন কুমিল্লা নগরীর সিটি কপোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নগরীর লাকসাম রোড, টমছমব্রবজ, জিলা স্কুল রোড, রোইসকোর্স, বিসিক শিল্পনগরী, কুমিল্লা সিটি করপোরেশনে সমনের সড়ক, পুলিশ লাইন রোড, রেসকোর্স ফ্লাই ওভার এলাকা, ঈদগাহ এলাকা, ছাতিপট্টি, চর্থা, কান্দিরপাড়-রাণীর বাজার সড়ক, ঠাকুরপাড়া-অশোকতলা, ছায়া বিতান ও শুভপুরসহ নগরীর নিচু এলাকাগুলোতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে গত দুই দিন ধরে দুর্ভোগ বেড়েছে নগরীর জন জীবনে।
জলমগ্ন সড়কে দুর্ভোগে পড়া বাসিন্দারা কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।
কুমিল্লা আবহাওয়া কর্মকর্তা ছৈয়দ আরিফুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কুমিল্লাজুড়ে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হয়েছে। সেই সঙ্গে ঝড়ো হাওয়াও ছিল কোথাও কোথাও। আজ একই অবস্থায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে।
কুমিল্লা সালাউদ্দিনের সামনের ড্রেনে এক নারী পড়ে ডুবে যাচ্ছিল এসময় পথচারীরা উদ্ধার করে, এসময় তারা বলেন, সিটি কর্পোরেশন নিয়মিত ড্রেনের ময়লা পরিস্কার না করার কারনে আজকে পানি সরতে পারছেনা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবছর ও একটু বৃষ্টি না হতেই শহরের সকল রাস্তা ঘাট পানির নিচে তলিয়ে গিয়েছে, যার ফলে মানুষ হাটজর সময় কোনটা রাস্তা কোনটা ড্রেন বোঝার উপায় নাই।
ডিএস.//




















