০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

আগামী জুলাই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে হবে: সরদার সাখাওয়াত হোসেন বকুল

শহীদ জিয়ার চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকি উপলক্ষ‍্যে-মনোহরদী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য এড.সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন আগামী জুলাই মাসের মধ্যে জনাব ইউনুস সাহেব আপনাকে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে হবে। নতুবা সম্মান নিয়ে আপনি বাংলার জমিন থেকে ফেরত যেতে পারবেন না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন ডিসেম্বরে নির্বাচন চাই ,আমরা ডিসেম্বরেই নির্বাচন চাই। জনাব ইউনুস সাহেব যদি আপনি ঐ ফিডার খাওয়া এনসিপির কথায়, জনবিচ্ছিন্ন কিছু রাজনৈতিক দলের কথায়,স্বাধীনতা বিরোধী চক্রের কথায় নির্বাচনকে বিলম্বিত করে এই দেশে অগণতান্ত্রিক প্রথা চালু করতে চান তবে আজকে হুঁশিয়ার করে দিতে চাই। আমরা মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে, আঠারো কোটি মানুষ বেঁচে থাকতে,মুক্তি-যোদ্ধার দল, জিয়াউর রহমানের দল বেঁচে থাকতে আপনি সসম্মানের সাথে ফেরৎ যেতে পারবেন না।

গত শুক্রবার(৩০ মে) মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ‍্যে মনোহরদী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ঈদের পর আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে ডাক দিবেন,আপনাদের প্রতি আহবান চিরা নিয়ে, গুর নিয়ে,পানি নিয়ে ঢাকায় আপনারা হাজির থাকবেন।

মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচীব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় তিনি আরো বলেন, নির্বাচন চাই,নির্বাচনের কোন বিকল্প নাই। স্বাধীনতার যুদ্ধ করেছি, ত্রিশ লক্ষ লোক শহিদ হয়েছে, দুই লক্ষ মা,বোনের সমভ্রম হানী হয়েছে যেই মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য সেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই। আমরা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার দেখতে চাই। ২০২৬ সালের পহেলা জানুয়ারি এই দেশে গণতান্ত্রিক পার্লামেন্ট দেখতে চাই। দেশের জন্য যত বড় সংস্কার,ছোট সংস্কার আমরা সংসদে বসে সবাই মিলে করব। যারা ক্ষমতায় যাবে তারা করবে। আপনারা সংস্কারের সময় নষ্ট করে ফেলেছেন। আর সংস্কারের নামে কাল বিলম্ব করা যাবে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবীব বিপ্লব,মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন হারুন, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সদস‍্য মোঃ গোলাম মোস্তফা।অন‍্যান‍্যদের মধ‍্যে আরো বক্তব‍্য রাখেন,উপজেলা যুবদলের সদস্য সচীব মাসুদুর রহমান সোহাগ, উপজেলা যুবদলের যুগ্ম আহভায়ক তাজুল ইসলাম,পৌর যুবদলের আহবায়ক আব্দুস সামাদ আকন্দ বকুল, পৌর যুবদলের সদস্য সচীব মোঃ মামুন মিয়া,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন আকন্দ বাবুল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল মিয়া সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

আগামী জুলাই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে হবে: সরদার সাখাওয়াত হোসেন বকুল

প্রকাশিত : ০৫:৩২:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫