০৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

রংপুর ছিনতাইকারীর কবলে ইরানি দম্পতি

রংপুরে বেড়াতে আসা দুই ইরানি নাগরিকের উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় চার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।তবে গুগল ম্যাপে দেখানো পথ ধরে ঘুরতে গিয়ে ভুল রাস্তায় ঢুকে ছিনতাই ও মারধরের শিকার হয়েছেন এক ইরানি দম্পতি।

মঙ্গলবার দুপুরে রংপুর জেলা ম্যাজিস্ট্রেট আমলি আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।

রংপুর কোর্ট ইনস্পেকটর মো. আমিনুল ইসলাম বলেন, অভিযুক্ত চারজনকে আটকের পর গতরাতেই পুলিশ বাদী হয়ে মামলা করেন।দুপুরে আসামিদের তাদের আদালতে তোলা। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।

অন্যদিকে গত সোমবার বিকেলে তারাগঞ্জ উপজেলার দক্ষিণ গনিরামপুর এলাকায় এই ঘটনা ঘটে। রংপুর সেনানিবাসের তারাগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণ গনিরামপুর এলাকায় বিশৃঙ্খলার খবর পেয়ে সেনাবাহিনীর একটি পেট্রোল দল সেখানে পৌঁছায়। তারা দেখতে পান, স্থানীয় লোকজন দুই বিদেশি নাগরিককে মারধর করছে। সেনাবাহিনীর সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।

ভুক্তভোগী ইরানি দম্পতি হোসেইন সেলিম রেজা এবং ইয়াজদানজো ইয়াসমিন জানান, তারা ঢাকা থেকে রংপুরে বেড়াতে এসেছিলেন। গুগল ম্যাপ ব্যবহার করে নিজে ড্রাইভ করার সময় ভুলবশত ওই এলাকায় ঢুকে পড়েন। বিদেশি হওয়ায় সাহায্যের আশায় স্থানীয়দের কাছে গেলে তারা উল্টো মারধর শুরু করে। একপর্যায়ে তাদের ৫০০ ডলার, মোবাইল, একটি ঘড়ি এবং পাসপোর্ট ছিনিয়ে নেয়া হয়।

এসময় ঘটনাস্থল অভিযুক্ত রশিদুল ইসলাম (৪২), মেরাজুল ইসলাম (৩৮), মনোয়ারা বেগম (৩৫) ও রাবেয়া বেগমকে (৪৫) আটকের পর ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়।

পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিরাপত্তা নিশ্চিত করে দুই ইরানি নাগরিককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাদের একটি হোটেলে নিরাপদে পৌঁছে দেয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করে সেনাবাহিনী।

তবে ওইদিন ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা ও তারাগঞ্জ থানা পুলিশ।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ছিনতাইয়ের ঘটনায় আটক চারজনকে সেনাবাহিনী পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে। মামলার প্রক্রিয়া চলমান রয়ে।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

রংপুর ছিনতাইকারীর কবলে ইরানি দম্পতি

প্রকাশিত : ০৪:৪৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫