ফরিদপুর বোয়ালমারীতে তালাক প্রাপ্ত স্বামীর নির্যাতনের শিকার হয়ে স্ত্রী মৃত্যুর ঘটনায় হত্যা মামলার আসামী শরিফুল (৩৮) ভাঙ্গা টোল প্লাজা হতে র্যাব-১০ আটক করেছে।
ফরিদপুর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার প্রেসবিজ্ঞপ্তিতে জানায়,গত ৩০/০৪/২০২৫ ইং তারিখ সকাল ৭টার সময় আসামী শরিফুল মল্লিকসহ তার সাথে থাকা সঙ্গীয় সহযোগীতায় ভিকটিমকে কৌশলে ডেকে অজ্ঞাতস্থানে নিয়ে গিয়ে মারধর করে।
ভিকটিমকে তার পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে মোসা: নাজমিন নামে একজন স্থানীয় মহিলার মাধ্যমে জানতে পারেন যে, আসামী শরিফুল মারধরের পর অসুস্থ ভিকটিমকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ভিকটিমের অবস্থার আরও অবনতি হলে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসার জন্য রেফার্ড করলে একই তারিখ *সন্ধ্যা অনুমান ১৯:৩০ ঘটিকায় ঢাকা নেওয়ার পথিমধ্যে ভিকটিম মৃত্যুবরণ করে।
উক্ত ঘটনায় ডিসিস্টের বাবা মো: ইউনুচ শেখ বাদী হয়ে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন।
উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যাকান্ডে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন।
উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করলে।
গতকাল ০২/০৬/২০২৫ তারিখ রাত র্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ভাঙ্গা টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় *আসামী শরিফুল মল্লিক (৩৮),* পিতা- মৃত আব্দুল হক, সাং- বলিভদ্রদিয়া, থানা- সালথা, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিএস./




















