চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝর্ণা দেখতে এসে হৃদে গোসল করতে নেমে তাহসিন আনোয়ার (১৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের সহস্রধারা-২ ঝর্ণায় এ ঘটনা ঘটে।
তাহসিন কেইপিজেট এর প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার কবিরের একমাত্র পুত্র। পিতার কর্মসূত্রে বসবাস করেন চট্টগ্রাম বায়েজিদ থানার ডিওএইচএস বাসাতে। তাদের বাড়ী লক্ষীপুর জেলার পাঁচপাড়া চন্দ্রগঞ্জ এলাকায়। সে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের তথ্য সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম থেকে সাত বন্ধু মিলে বারৈয়াঢালা সহস্রধারা-২ ঝর্ণা দেখতে আসেন। ঝর্ণা দেখে গোসল করে ফেরার পথে নৌকা থেকে নেমে হাত-পা ধুয়ার সময় ঝর্ণার হৃদে পা পিছলে পড়ে পানিতে তলিয়ে যায় তাসিন। এসয়ম বন্ধুরা তাকে খুঁজতে থাকে, একপর্যায়ে স্থানীয়রাও এসে খুঁজাখুঁজির পরও না পেয়ে খবর দিলে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি টিম এসে উদ্ধার কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিট খোঁজার পর পানির নিচে ডুব দিয়ে লাশ শনাক্ত করে এক ডুবরী। এসময় লাশ পানি থেকে তুলে এনে হৃদের পাড়ে রেখে বন্ধুদের মাধ্যমে নিহত তাসিনের লাশ সনাক্ত করা হয়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ সাইদুল ইসলাম বলেন, ছোট দারোগাহাট সহস্রধারা ঝর্ণায় এক পর্যটক লেকে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে পানির নিচ থেকে তাহসিনের লাশ উদ্ধার করা হয়। পরে সীতাকুণ্ড থানার মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
ডিএস./




















