১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সাতকানিয়া কেরানীহাটে দিনে অবৈধ স্থাপনা উচ্ছেদ রাতে ফের দখল

চট্টগ্রামের সাতকানিয়ার কেরানী হাট এলাকার মহাসড়কের দু’পাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। গত শনিবার ১৪ জুন সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টানা ৩ ঘন্টা উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

দিনে উচ্ছেদ হলেও রাত হতে না হতেই আবারো আগের রুপে সেসব অবৈধ দোকান গুলো, অভিযানে মহাসড়কের দু’পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়াও যত্রতত্র গাড়ি পার্কিং না করতে চালক ও মালিক সমিতিকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
তবে প্রশাসনের এমন উচ্ছেদ অভিযানের পরেও কিভাবে আবারো বসার সাহস পায় অবৈধ দোকানগুলো, কারা রয়েছে এর পেছনে এমনটাই প্রশ্ন স্থানীয়দের।

২০২৪ সালের ৬ মার্চ কেরানীহাটের রাস্তার দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাতের ভাসমান দোকান এবং রাস্তার পাশের বিলবোর্ড গুলো ভেঙে দেওয়া হয়েছিল। কয়েকদিন যেতে না যেতেই আবারো দখল হয়ে যায় এবং গড়ে উঠে রাস্তার দু’পাশে বিভিন্ন দোকান।

স্থানীয়দের দাবি কেরানীহাটে মহাসড়কের দুই পাশে অন্তত ৪০ থেকে ৭০ ফুট সরকারি খাস জায়গা রয়েছে,হয়তো আরো বেশিও থাকতে পারে যেটি বর্তমানে বিভিন্ন দোকান হিসেবে ব্যবহার হচ্ছে, এটি দখলমুক্ত করতে হবে, দীর্ঘদিন থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে, বিভিন্ন দলের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে দখল করে রাখে সরকারি এই খাস জায়গা গুলো এবং নিয়মিত ভাড়াও নেন বিভিন্ন সিন্ডিকেট।

এইসব অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে কেরানীহাট কে যানজট মুক্ত করে ব্যবসায়িক সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয় জনসাধারণ এবং ব্যবসায়ীরা।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, কেরানীহাটে উচ্ছেদ অভিযান পরিচালনা করার পর আবারো বসেছে সেটি আমরা জানতে পেরেছি দুই এক দিনের মধ্যে এটি উচ্ছেদ করা হবে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান,উচ্ছেদ অভিযান পরিচালনা করার পর অবৈধ দোকানগুলো আবারও বসেছে বলে খবর পেয়েছি, এটা নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা হচ্ছে ইউএনও মহোদয় এবং সেনাবাহিনীর সাথেও কথা হয়েছে গতকাল মাইকিং করার কথা ছিল,মাইকিং করা হবে এবং শীঘ্রই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সাতকানিয়া কেরানীহাটে দিনে অবৈধ স্থাপনা উচ্ছেদ রাতে ফের দখল

প্রকাশিত : ০৫:৪৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫