পাবনা সদর উপজেলায় মোবাইল ফোন চুরি অভিযোগ এনে রাসেল নামের যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৬ জুন) দিবাগত রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৭ জুন) পাবনা র্যাবের পক্ষ থেকে দেয়া এক প্রেস রিলিজে এতথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আতাইকুলা থানার ধর্মগ্রামের খোদাবক্সের ছেলে মুতাই (৩৫) ও একই এলাকার নবাব উদ্দিন খাঁ’র ছেলে আ. মোমিন খাঁ (৪২)। নিহত রাসেল সদর উপজেলার জাফরাবাদ এলাকার নজির হোসেনের ছেলে।
এব্যাপারে র্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, তাদের বিরুদ্ধে যুবক রাসেল হত্যার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তারা এজাহারনামীয় প্রধান আসামি। হুত্যাকান্ডের পর থেকে পলাতক ছিলো। ওইদিন আতাইকুলার পুষ্পপাড়া এলাকায় আত্মগোপনে রয়েছে বলে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গত শনিবার (১৪ জুন) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার জাফরাবাদ এলাকায় মোবাইল চুরির অভিযোগ এনে রাসেল নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এঘটনায় সোমবার (১৬ জুন) রাসেলের বাবা নজির হোসেন বাদী হয়ে আ. মোমিন খাঁ-কে প্রধান ও মুতাইকে দ্বিতীয় আসামি করে ২০ জনের নাম উল্লেখ করে পাবনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
ডিএস./




















