সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ডের কাজী রানা (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রবিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রানা সীতাকুণ্ড পৌরসভার ৫ নং ওয়ার্ড ভূঁইয়া পাড়ার আব্দুল গনি ভূঁইয়া বাড়ীর কাজী মোঃ শাহজাহানের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে তার পিতা কাজী শাহজাহান বলেন, আমার ছেলে কাজী রানা গত ছয় মাস পূর্বে প্রথমবারের মতো সৌদি আরব যান। সে সেখানকার রিয়াদ শহরে একটি ফুড কোম্পানীর ডেলিভারীম্যান হিসেবে কর্মরত ছিল। সেখানে গত ২০ জুন শুক্রবার ফুড ডেলিভারী করে নিজ বাসার সামনে তার ব্যক্তিগত গাড়ী পার্কিং করার সময় পিছন দিক থেকে একটি দ্রুতগামী প্রাইভেটকার এসে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হন। এসময় স্থানীয়দের সহযোগীতায় পুলিশ তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরো জানান, আমার দুই ছেলের মধ্যে সেছিল বড়। তার লাশ দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে।
ডিএস,.




















