০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সীতাকুণ্ডে দখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন জেলা প্রশাসন

সীতাকুণ্ডে অবৈধভাবে গড়ে ওঠা ‘কহিনুর স্টিল নামক একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বুধবার (২৫ জুন) সকাল ১০ টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী এলাকায় অবস্থিত ‘কহিনুর স্টিলের’ অফিসসহ সকল স্থাপনা একে একে ভেঙ্গে উচ্ছেদ করতে দেখা যায়।

জানা যায়, দীর্ঘদিন ধনে কোন ধরনের অনুমোদন ছাড়া বনের জায়গায় দখল করে অবৈধভাবে চলছিলো এই প্রতিষ্ঠানটি। আইনের তোয়াক্কা না করে, শিল্প মৌজা বহিভূর্ত এলাকায় গড়ে তোলা হয়েছিলো এ শিপইয়ার্ড।

সমুদ্র উপকূল ঘেষা যে এলাকায় বন ভূমির জন্য ছিলো সংরক্ষিত কিন্তু মালিক রাজা কাশেম জোর খাটিয়ে ইয়ার্ডটি তৈরী করেছিলেন বলে অভিযোগ এলাকাবাসীর।

বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে তুলাতুলী মৌজার এ অবৈধ স্থাপনা সরিয়ে নিতে গত ২০ মার্চ ৭ (সাত) দিনের মধ্যে দখল ছাড়ার নির্দেশ দিয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অবৈধ দখলদারদের নোটিশ প্রদান করা হয়। তবে নির্ধারিত সময়ের পরও দখলদারগণ দখল না ছাড়ায়, জেলা প্রশাসকের কার্যালয় হতে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন ও মোঃ মঈনুল হাসানকে দায়িত্ব প্রদান করা হয়।

এসময় আরো ছিলেন, সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সজিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

সার্বিক সহযোগিতায় ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম, পুলিশ, র‍্যাব, আনসার বাহিনী, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ।

এসময় একটি দুই তলা বিল্ডিং, এক তলা একটি বিল্ডিং, বৈদ্যুতিক সাবস্টেশন, বৈদ্যুতিক খুঁটি এবং কাটা তারের বেড়া অপসারণ করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত জমি সরকারের হেফাজতে বুঝিয়ে দেয়া হয় এবং পুনরায় দখল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এবিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সীতাকুণ্ড শিল্প কারখানার পরিবেশ নিশ্চিত করতে ৭ টি শিল্প মৌজা রয়েছে। যেখানে শিল্প কারখানাগুলো স্থাপনের অনুমোদন দেওয়া হয়। কিন্তু ভাটিয়ারী তুলাতুলী এলাকাটি শিল্প মৌজার অংশে নয়। এটা বনের জায়গায় অবস্থিত। এই এলাকায় কোনধরণের শিল্প কারখানা স্থাপনের অনুমতি নেই। তাই চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে গড়ে ওঠা অবৈধ  শিপইয়ার্ডে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সীতাকুণ্ডে দখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন জেলা প্রশাসন

প্রকাশিত : ০৯:২২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫