১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

ঝিনাইদহে রেলস্টেশনে বগি সরানোর সময় কাটা পড়ে তরুণের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ভোরে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের ইয়ার্ডে মালবাহী ট্রেনের বগি সরানোর সময় নিচে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত মেহেদী হাসান কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে।স্থানীয়রা জানান, মেহেদী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি কিছুদিন পাবনার একটি মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি তিনি বাড়ি ফেরেন এবং তার চলাফেরা ছিল অস্বাভাবিক।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ভোরে স্টেশন ইয়ার্ডে একটি মালবাহী ট্রেনের কয়েকটি বগি ৪ নম্বর লাইনে নেওয়ার কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে মেহেদী হাসান ঘটনাস্থলেই মারা যান।

রেলস্টেশন মাস্টার অরুপ বিশ্বাস জানান, মালবাহী ট্রেনের বগিগুলো চার নম্বর লাইনে নেওয়া হচ্ছিল, তখনই দুর্ঘটনাটি ঘটে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ঝিনাইদহে রেলস্টেশনে বগি সরানোর সময় কাটা পড়ে তরুণের মৃত্যু

প্রকাশিত : ০৫:৩১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫