১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

ঝিনাই নদীর ভাঙন থেকে কালী মন্দির ও মহাশশ্মান রক্ষার দাবিতে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীর ভাঙ্গনের কবল থেকে চাপারকোনা কালী মন্দির ও মহাশশ্মান রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (২৮ জুন) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের অবস্থিত চাপারকোনা, দোলভিটী ও হাটবাড়ী গ্রামের হিন্দু সম্প্রদায়ের সকল ভক্তবৃন্দের আয়োজনে ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালিত হয়েছে।

গোপালবিগ্রহ মন্দিরের সভাপতি শ্রী প্রবীর কুমার পাল তারক বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- চাপারকোনা মহাশশ্মান মন্দিরের সাধারণ সম্পাদক বিনয় মোহন্ত, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশেদুল আলম মোর্শেদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়াসহ আরো অনেকেই।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘চাপারকোনা, ঢোলভিটি ও হাটবাড়ী এ তিন গ্রামের হিন্দু সম্প্রদায়ের শেষকৃত্য অনুষ্ঠানের একমাত্র জায়গা। তাদের অন্ত্যেষ্টিক্রিয়া করা হয় এই স্থানে। ঝিনাই নদের ভাঙনের কবলে পড়ে ইতিমধ্যে বিলিনের পথে এ মন্দির। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নিতে না পারলে নদী গর্ভে বিলিন হয়ে যাবে চাপারকোনা কালী মন্দিরটি।
এ সময় হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের মানুষ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ঝিনাই নদীর ভাঙন থেকে কালী মন্দির ও মহাশশ্মান রক্ষার দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ০২:৪৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫