তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রালয় বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেছেন, বিগত সরকারের করা সাইবার সিকিউরিটি আইনে নিবর্তনমুলক যে আইন ছিলো সেই আইনগুলোকে পরিবর্তন ও পরিমার্জন করে অধ্যাদেশ আকারে সাইবার সেফটি অর্ডিন্যান্স বা সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ হিসেবে তৈরী করা হয়েছে। চলতি বছরের ২১মে এই অধ্যাদেশ জারি করা হয়। আগের আইনের মধ্যে নিবর্তনমুলক যে ধারাগুলো ছিলো এগুলোকে পুরোপুরি বাদ দিয়ে দেয়া হয়েছে।তিনি গত রবিবার বিকেলে তাঁর নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান শেষে আইসিটি আইন পরিবর্তন হয়েছে কিনা সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নতুন অধ্যাদেশে অনেকগুলো বিষয়কে অর্ন্তভূক্ত করা হয়েছে। ইন্টারনেটকে একটি অধিকারী হিসেবে নেয়া হয়েছে। কোনো কারনে ইন্টারনেট বন্ধ হতে পারে কারো উদ্যোগে যদি ইন্টারনেট বন্ধ করে দেয়া হয় তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা রাখা হয়েছে। সাইবার অপরাধগুলোকে সামনে আনা হয়েছে। সাইবার স্পেসে জুয়া ও সাইবার বুলিংসহ এধরনের কর্মকান্ডকে সাইবার অপরাধভুক্ত করা হয়েছে। এসব আইনে জেল-জরিমানা ও অর্থদন্ডসহ শাস্তির বিধান রাখা হয়েছে।
প্রধান উপদেষ্টার নির্দেশনায় এই মন্ত্রনালয়ের দায়িত্বে রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহাম্মদ তৈয়বের নেতৃত্বে এসব কাজ করা হয়েছে। সব ধরনের স্টেক হোল্ডারদের সাথে পরামর্শ করে এই অধ্যাদেশটি জারি করা হয়েছে। যাতে নিবর্তনমুলক আইনকে বাতিল করতে গিয়ে আর কোনো খারাপ উপমা যাতে দেখতে না হয় ।
সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম, ইফাদ গ্রুপের পরিচালক মোঃ মামুনুর রশিদ হেলাল, অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তৈয়ব প্রমুখ। এসময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যগন, শিক্ষক-শিক্ষিকাগন সহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
ডিএস




















