০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

কুমিল্লা বোর্ডে এসএসসি পাসের হার ৬৩.৬০ শতাংশ,ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

  • আয়েশা আক্তার
  • প্রকাশিত : ০৫:৩৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • 179

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৬টি জেলার ফলাফলে সারাদেশের তুলনায় কুমিল্লা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬০ শতাংশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো: শামছুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

এবছর কুমিল্লা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯শত ২ জন। ছেলেদের মধ্যে ৪৩ হাজার ৭৮০ জন পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪০৭ জন ছেলে। অন্যদিকে, মেয়েদের মধ্যে ৬২ হাজার ৮০১ জন পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৯৫ জন। পাশের হারে ছেলেদের তুলনায় মেয়েরা ফলাফলে এগিয়ে রয়েছে।

প্রফেসর মো: শামছুল ইসলাম বলেন, এ বছর মোট ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৮ দশমিক ০১ শতাংশ, মানবিকে ৪৬ দশমিক ৭৭ শতাংশ এবং বাণিজ্য বিভাগে ৫৩ দশমিক ৯২ শতাংশ। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে আছে।

ফলাফল পর্যালোচনায় দেখা যায়, গত বছরের তুলনায় এ বছর পাসের হার, শতভাগ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে কমেছে জিপিএ-৫। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩ শতাংশ এবং জিপিএ-৫ ছিল ১২ হাজার ১০০ জন। গত বছর শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯৮টি, যা এ বছর মাত্র ২২টি।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বাসের ভেতরেই হেলপারের মৃত্যু, ময়নাতদন্তে কারণ জানার অপেক্ষা

কুমিল্লা বোর্ডে এসএসসি পাসের হার ৬৩.৬০ শতাংশ,ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

প্রকাশিত : ০৫:৩৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫