এবার ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় আবারো প্রথম স্থান অর্জন করেছে ছয়সূতী ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজ।
গত ১০জুলাই বৃহস্পতিবার প্রাকাশিত ফলাফল থেকে জানা যায়, ছয়সূতী ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজ থেকে ১৯০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ১২৭ জন, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন, পাশের হার-৬৬.৮৪ শতাংশ।
এছাড়া লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে পাশ করেছে ১১৯ জন, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮জন, পাশের হার-৬০.১০ শতাংশ।ফরিদপুর ইউনিয়ন আ. হামিদ ভুঞা উচ্চ বিদ্যালয় থেকে ১৭৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ৮৯ জন, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮ জন। পাশের হার- ৫০.০০ শতাংশ।কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৪৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ৯৩ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩জন। পাশের হার-৬৩.৭০ শতাংশ।বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাশ করেছে ৫৪ জন, পাশের হার- ৬৫.৮৫ শতাংশ।আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ২০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে পাশ করেছে ১১৭জন, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২জন, পাশের হার-৫৫.৯৮ শতাংশ।
এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ১৬৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ৯৩ জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাশের হার-৫৫.০৩ শতাংশ।গোবরিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ২৬ জন, পাশের হার-৬৩.৪১ শতাংশ। মুছা মিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ৪৮জন, পাশের হার-৬০.৭৬ শতাংশ।আব্দুল্লাপুর বড়চারা আইভি রহমান উচ্চ বিদ্যালয় থেকে ৪৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ২২ জন, পাশের হার-৪৬.৮১ শতাংশ। আবুল কাশেম উচ্চ বিদ্যালয় থেকে ১৭৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে জিপিএ-৫ পেয়েছে ৩ জন, পাশের হার ৩৮.২৯ শতাংশ।বীরকাশিমনগর ফেদাউল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে ৫৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে জিপিএ-৫ পেয়েছে ১জন, পাশের হার ৫৪.৭২ শতাংশ।
লায়ন মুজিব মুনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে, পাশের হার ৬১.৯০ শতাংশ।বাংলাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশের হার ২৪.৫৯ শতাংশ।এছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেআলিফ বিজ্ঞান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ১৩ জন, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১জন, পাশের হার-২৮.৮৯ শতাংশ।
সালুয়া কারিগরি বিএম কলেজ থেকে ১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ১১ জন, পাশের হার-৯১.৬৭ শতাংশ।লক্ষ্মীপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ থেকে ৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে পাশ করেছে ৪২ জন, পাশের হার- ৬৫.৬২ শতাংশ।উপজেলায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান ছয়সূতী ইউনিয়ন হাইস্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মালেক বলেন, এ অর্জন শুধু বিদ্যালয়ের নয়। এ অর্জন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, গভর্নিং বডির সম্মানিত সভাপতি, সদস্য ও অভিভাবকবৃন্দসহ শিক্ষার্থীদের সকলের। এ সাফল্য ধরে রাখতে তিনি সবসময় কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ডিএস./




















