পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেছেন, অন্তর্র্বতীকালীন সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ২০২৬ সালের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরুর আমরা আশাবাদী।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রংপুরের কাউনিয়া উপজেলায় পাঞ্জারভাঙ্গা এলাকায় তিস্তা নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান।
উপদেষ্টা বলেন, তিস্তা মহাপরিকল্পনা একটি বৃহৎ ও দীর্ঘমেয়াদি প্রকল্প। বিগত সরকার নদী পাড়ের মানুষের মতামতকে গুরুত্ব না দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল।বর্তমানে অন্তর্র্বতীকালীন সরকার নদীপাড়ের মানুষের মতামতে এবং চীনের সঙ্গে পরামর্শ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
উপদেষ্টা বলেন, ভবিষ্যতে যেন তিস্তা পাড়ের মানুষ আর ভাঙ্গনের শিকার না হয়, সেদিকে লক্ষ্য রেখেই তিস্তা পরিকল্পনার কাজ চলছে।পূর্ববর্তী সময়ে এই প্রকল্পে ¯স্থানীয় জনগণের মতামত যথাযথভাবে গুরুত্ব দেওয়া হয়নি।
তবে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার জনগণের মতামতের ভিত্তিতে, চীনের সঙ্গে পরামর্শ করেই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “২০২৬ সালের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। তিস্তা পাড়ের মানুষ যাতে ভবিষ্যতে আর কোনো ভাঙনের শিকার না হয়, সে বিষয়টি মাথায় রেখেই পরিকল্পনা সাজানো হচ্ছে।পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, পরিবেশকর্মী এবং তিস্তা পাড়ের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে মতবিনিময় করে উপদেষ্টা এলাকাবাসীর উদ্বেগ-অভিযোগ ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং সমন্বিত ও টেকসই উন্নয়নের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এনায়েত উল্লাহ, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশশেরুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ইসলাম,রংপুর পাউবোর প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান, ইউএনও মহিদুল হকসহ কর্মকর্তারা।
ডিএস./




















