০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

ছাত্রছাত্রীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ছাত্রছাত্রীদের আন্দোলন তুলে নিয়ে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অনুরোধ করব, আমাদের প্রিয় কোমলমতি ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগী হবে। দোষীদের সর্বোচ্চ শাস্তি পায়, তার ব্যবস্থা নেব। সরকার ব্যবস্থা নেব।

আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। সংবাদ সম্মেলনে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দোষীরা যাতে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি পায়, তার জন্য সব ব্যবস্থা আমরা নেব। অভিভাবক ও শিক্ষকদের অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তান ছাত্রদের অনুরোধ করুন, তারা যেন ফিরে আসে। ক্লাসরুমে ক্লাসে চলে আসে। যা হচ্ছে, এতে জনদুর্ভোগ বাড়ছে। সারা শহর আজকে অচল হয়ে যাচ্ছে, যা কাম্য নয়। যারা অবরোধ করছে, তাদের জন্য কাম্য নয়। যারা আমরা রাস্তায় চলাচল করছি, তাদের জন্য কাম্য নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৯ তারিখ ১৫০টি গাড়ি ভেঙেছে, ৩০ তারিখে ২৫টি গাড়ি ভেঙেছে এবং ৩১ তারিখে ১৩৪টি গাড়ি ভেঙেছে। মোট ৩০৯টি গাড়ি ভেঙেছে। পোড়ানো হয়েছে ৮টি গাড়ি। এর মধ্যে পুলিশের ২টি ফায়ার সার্ভিসের ১টি, যা পুলিশের ক্ষতি, ফায়ার সার্ভিসেরও ক্ষতি। এই যে আমার কোমলমতি ছাত্রছাত্রীরা অবরোধ করছে। একে কাজে লাগিয়ে স্বার্থান্বেষী মহল নতুন করে জ্বালাও-পোড়াও ও গাড়ি ভাঙছে।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ছাত্রছাত্রীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৬:১৮:১০ অপরাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮