০৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

সরকার বিরোধী ষড়যন্ত্র সফল হবে না: নাসিম

শিক্ষার্থীদের আন্দোলন রাজনৈতিকভাবে ব্যবহারের জন্য বিএনপি নেতারা উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তবে সরকারবিরোধী যত ষড়যন্ত্রই হোক, কেউ সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত দিয়ার পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘কোমলমতি শিশুরা অরাজনৈতিক যে দাবি করছে, দাবিগুলো সরকার পালন করছে, বিএনপি নেতারা সেখানে উস্কানি দিচ্ছে। বিএনপির একজন রাজনৈতিক নেতা যখন বলেন, তোমরা মাঠে নেমে পড়। এর মানে হল তারা এটাকে বিপথগামী করতে যাচ্ছে। সেই সঙ্গে দাবিগুলোকে ভিন্নখাতে নিয়ে যাচ্ছে, এটা কোনভাবে সম্ভব নয়। বিএনপি এই আন্দোলনকে ঘিরে ফায়দা নিতে চাচ্ছে।’

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সরকার বিরোধী ষড়যন্ত্র সফল হবে না: নাসিম

প্রকাশিত : ০৯:২৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮