০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

নতুন আইন পাস হলেই সড়কে নিরাপত্তা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির সময়ে দেশের কেউ নিরাপদে ছিল না। বর্তমান সরকার সড়কে নিরাপত্তা দেওয়ার জন্যই সরকার নতুন আইন তৈরি করেছে। আইনটি পাস হলেই সড়কে নিরাপত্তা আসবে।

আজ মঙ্গলবার বিকেলে শাহবাগের পাঠক সমাবেশে সাংবাদিক সুভাষ সিংহ রায় রচিত ‘রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় চিকিৎসা বিজ্ঞান’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সমালোচনা করে বলেন, তার কাজ শুধু সরকারের সমালোচনা করা। এই আন্দোলনে তাদের রাজনৈতিক অশুভ তৎপরতা শুরু করেছিল।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে শিশু-কিশোরদের দাবি গ্রহণ করেছে। তাদের দাবি বাস্তবায়নে সরকারকে সময় দিতে হবে। আমরা দেশকে অন্ধকার থেকে আলোকিত পথে নিয়ে এসেছি।

এ সময় আরো বক্তৃতা করেন এমিরেটাস অধ্যাপক এ. কে. আজাদ চৌধুরী, লেখক সৈয়দ আবুল মকসুদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া প্রমুখ।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নতুন আইন পাস হলেই সড়কে নিরাপত্তা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭:৪৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮