০১:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের কমিটির প্রথম বৈঠক আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আজ। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষের লেভেল ২-এ এ বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভাও অনুষ্ঠিত হবে। সংসদ কমিটির বৈঠকের পর ওইদিন বিকেল ৪টার দিকে সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিএনপি সংসদীয় দলের সভায় অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে আলোচনা হতে পারে। এসব অধ্যাদেশের বিষয়ে আগামী ২ এপ্রিলের মধ্যে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রতিবেদন দেয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, আগামী রোববার (২৯ মার্চ) থেকে ত্রয়োদশ সংসদের পরবর্তী অধিবেশন শুরু হবে। সংসদের এই অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

আইপিএল শুরুর দিন ধোনিকে নিয়ে দুঃসংবাদ পেল চেন্নাই

ত্রয়োদশ জাতীয় সংসদের কমিটির প্রথম বৈঠক আজ

প্রকাশিত : ১১:১৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬