০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

৫৩ মিনিট পর রেলের টিকিট বিক্রি শুরু

রাজধানীর কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশনের সার্ভারে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর আবারো ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।

শনিবার (১১ আগস্ট) সকাল থেকেই রয়েছে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে প্রত্যাশীদের উপচেপড়া ভিড়। টিকিট পেতে গতকাল বিকেলের পর থেকেই লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। কিন্তু হঠাৎ করে সকাল ১০টা ২৩ মিনিটে সার্ভার সমস্যার কারণে কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশনের ঈদের আগাম টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়। পরে বেলা বেলা সোয়া ১১টার দিকে সার্ভার সচল হলে আবার টিকিট বিক্রি শুরু হয়।

ঢাকা রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সার্ভারে ত্রুটির কারণে প্রায় ৫৩ মিনিট টিকিট বিক্রি বন্ধ ছিল। সমস্যা সমাধান হয়েছে। যথানিয়মে আবার টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রচণ্ড চাপের কারণে সার্ভার ত্রুটি দেখা দিয়েছিল।

এদিকে বৃহস্পতিবারের মতো আজও মোট ৩৫টি আন্তঃনগর ট্রেনের জন্য ২৬ হাজার ৮৯৫টি টিকিট বিক্রি করা হওয়ার কথা ছিল। এছাড়া আগামীকাল ১২ আগস্ট দেওয়া হবে ২১ আগস্টের টিকিট। একইভাবে আগামী ১৫ আগস্ট থেকে ফিরতি যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭, ২৮ আগস্টের টিকিট।

এবার ঢাকা স্টেশনে ২৬টি কাউন্টার খোলা রাখা হয়েছে। এর মধ্যে দুটি কাউন্টার নারীদের জন্য সংরক্ষিত রয়েছে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ আগস্ট থেকে।

ঈদ উপলক্ষে ৯ জোড়া বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। এর আগে গত মঙ্গলবার ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

৫৩ মিনিট পর রেলের টিকিট বিক্রি শুরু

প্রকাশিত : ০১:৪৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮