০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ফের বাড়ল ট্রাফিক সপ্তাহ

ট্রাফিক আইন লঙ্ঘনকারী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার (১১ আগস্ট) দুপুরের ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ব্যক্তি পেশা ও তার অবস্থান নিবির্শেষে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ সময় সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ট্রাফিক সপ্তাহ আরও তিন দিন বাড়ানোর ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন গত ৫ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত ট্রাফিক সপ্তাহ পালনের ঘোষণা দেন ডিএমপি কমিশনার। চলমান পুলিশের ট্রাফিক সপ্তাহের সপ্তম দিন চলছে আজ।

গত ৫ আগস্ট থেকে শুরু হওয়া ট্রাফিক সপ্তাহের গত ৬ দিনের অভিযানে যানবাহনের ফিটনেস, রেজিস্ট্রেশন এবং ট্রাফিক আইন অমান্যের ঘটনায় সারাদেশে এক লাখ ১৩ হাজার ৪২৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। জরিমানা করা হয়েছে তিন কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ২২৩ টাকা। এ ছাড়া ৪০ হাজার ৬৩০ চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও তিন হাজার ৫৪৪টি যানবাহন আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

ট্রাফিক সপ্তাহের প্রথম দিনে মামলা হয় ৭ হাজার ৮১টি, জরিমানা আদায় হয় ৪২ লাখ ১৮ হাজার ৫০০ টাকা। ওই দিন ৫৭টি গাড়ি ডাম্পিং ও ৭০৮টি গাড়ি রেকার করা হয়। দ্বিতীয় দিন ৭ হাজার ৩১৯টি মামলা হয় ও ৪৬ লাখ ৬৭ হাজার ৭২ টাকা জরিমানা হয়। এ সময় ১৪২টি মোটরসাইকেল আটকসহ ৮৩৭টি গাড়ি ডাম্পিং ও রেকার করা হয়।

তৃতীয় দিনে ৯ হাজার ৪৭০টি মামলা ও ৫৪ লাখ ২৫ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়। ৯৯৯টি গাড়ি ডাম্পিং ও রেকার করা হয়। চতুর্থ দিনে ৯ হাজার ৯৭৪টি মামলা ও ৪৬ লাখ ৩০ হাজার ২০ টাকা জরিমানা হয়। এ সময় ১ হাজার ৫৭টি গাড়ি ডাম্পিং ও রেকার করা হয়। পঞ্চম দিনে ৪ হাজার ৪৮৪টি মামলা হয়।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ফের বাড়ল ট্রাফিক সপ্তাহ

প্রকাশিত : ০২:০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮