০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

রমিজ উদ্দিন কলেজের কাছে আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

আজ রোববার বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের নিকটে আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সূত্র জানিয়েছে, ‘সকাল ১০টায় প্রধানমন্ত্রী আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’

সূত্র জানায়, প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুও পর প্রধানমন্ত্রী তাঁর অঙ্গীকার অনুযায়ী এই আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

গত ২৯ জুলাই জাবাল-ই-নূর পরিবহনের একটি বাস একই কম্পানির আরেকটি বাসের সঙ্গে যাত্রী উঠা-নামা নিয়ে প্রতিযোগিতাকালে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের ১২/১৪ জন শিক্ষার্থীকে বাসচাপা দেয়। এতে দিয়া খানম মীম এবং আবদুল করিম রাজিব নামে দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়।

এর আগে, প্রধানমন্ত্রী নিহত দুই শিক্ষার্থীর প্রতি পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করেন।

এছাড়া তিনি ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি বাসও হস্তান্তর করেন।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

রমিজ উদ্দিন কলেজের কাছে আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

প্রকাশিত : ১২:০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮