০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু

ছবি: মৃত রবিউল ইসলাম।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় পদ্মা নদীর চরে রাসেল ভাইপার সাপের কামড়ে রবিউল ইসলাম (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে তার তার মৃত্যু হয় বলে ধারণা করছে তার পরিবার। নিহত রবিউল ইসলাম ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা এবং জামাল মালিথার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০ টার দিকে রবিউল ইসলাম পদ্মা নদীর চরে জেগে ওঠা জমিতে নিজ ফসলের ক্ষেতে কাজ করতে যান। সে সময় তাকে একটি বিষাক্ত সাপ কামড় দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।

এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে রাত ৯ টার দিকে পরিবারের লোকজন ও স্থানীয়রা তার ক্ষেতে গিয়ে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, মুখের লালার অবস্থা দেখে ধারণা করা হয়, রাসেল ভাইপার সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে। তবে সাপটি রাসেল ভাইপার কিনা এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ ফিলিপনগর মণ্ডলপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম তুহিন জানান, বুধবার রাত ৯টার দিকে রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তবে দেরিতে হাসপাতালে আনার কারণে এটি নিশ্চিতভাবে রাসেল ভাইপার ছিল কিনা, তা বলা সম্ভব হয়নি।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ায় রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত : ০১:৩৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬